শান্তি নয় যুদ্ধ

১।

মৃত্যুর পরে আবার না হয়

জিজ্ঞাসাবাদ করো!

মুখে শ্লোগান, বুকে মুক্তির গান

মিছিল করে মৃৎদেহ!

বলে ওঠে যা কিছু চিরসত্য!

মাথা নয় নত, মাথা নয় নত!

২।

অবৈধ বিপ্লব ও মুক্তির মাদকতা রাখার দায়ে

দ্রুত বিচার আইনে সাজাপ্রাপ্ত

ভয়ংকর আসামীর কাছ থেকে

দ্রোহ ও প্রেমের অসংখ্য

গাছ উদ্ধার করা হয়েছে!

সবার চোখকে ফাঁকি দিয়ে

এর চাষ হচ্ছিল দুর্গম বুকের খাঁজে!!!

(Visited 32 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.