Untitled – Rahad Mahmud

আমার শরীরটা ঝুলন্ত হ্যাঙারের ন্যায় জড়িয়ে আছে দু হাতে,
তুমি এসো, শান্তি পাই।
তুমি এসো আলাপিনী শলাকা হাতে,
টিকটিকির টিকটিক শব্দ লয়ে সাথে, তুমি এসো।
তুমি এসো এক পশলা ঐড়ান হয়ে,
রক্তের রঙ লাল হতে হয়, তাই কি কথা ছিলো?
সমান্তরাল প্রেমিক আমি নই!
আমি তোমার চোখ, সেই অবাক বিস্ময়,
আমি সেই সমান্তরাল প্রেমিক নই।
প্রেমিকা আষ্ট্রেপিষ্ঠে পা জরিয়ে রাখে পায়ে আর প্রেমিক সেই কবেকার ব্যাস্ততা নিয়ে পকেটে দিয়ে হাত,
সড়ে যায় প্রেম লয়ে হাতে।
তুমি এসো, আমি শান্তি পাই,
প্রিয়তমেষু, তুমি এসো।

(Visited 55 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published.