জীবন রেখার অমৃত স্বাদ আজ থমকে গেছে,
হঠাৎ দুমড়ে-মুচড়ে বুকের পাঁজর মরমর করে ভাঙছে।
ভেবেছিলুম সে অমৃত আমায় চিরকুমার করে রাখবে,
পার করে দেব আরও কয়েকটা আশি বছর,
কি জানি, বিধাতাই হয়তো বেশ ভালো জানলো।
শুধু আমিই অজানা!
চেয়েছিলুম যান্ত্রিক হবো,
দমকলের মতো আবার ছুটবো যুগের পর যুগ।
তা হলো নচ্ছার!
ঐ অমৃত গলে গলে হলো মৃত তৃষ্ণা।
কখনো ভাবিনি বিধাতার মৃত তৃষ্ণার বিধানসভা হবে শেষ ঠাই,
ভাবিনি কাটবেনা আরও কয়েকটা আশি বছর।
তবে একটা আশি পেছনে ফেলে,
বিধাতার লীলাখেলায় আজ প্রান অক্সিজেন শূণ্য।
বিধাতা বলেছেন মরিচা ধরে গেছে,
বাকি শুধু দেহটাও নাকি রইবেনা।
আহ্! চাপা মাটির গন্ধও নাকে আসে না,
এতো চিৎকার করি, তবুও তোমরা শুনতে পাও না।
শুনেও শোনেনা ঐ নিষ্ঠুর বিধাতা!
আদ্ধেকের বেশী জীবনটা তো তোমাদের তরেই
ছিল,
ভেবেছিলুম তোমরা মনে রাখবে।
কই সেই তোমরা?
এতো ডাকি তবুও শুনছো না…!
কই? শুনতে পাচ্ছো?
খুব কষ্ট হচ্ছে….!!
মৃত তৃষ্ণা by Saima Islam
(Visited 59 times, 1 visits today)
