কমলা কালারের দোপাট্টাটা মাথায় পেঁচিয়ে রেখো,
আর যে কালো টিপটা কাল দুপুরে কিনেছিলে,
কপালে ইচ্ছে করে ভুল জায়গায় বসিয়ো,
আমি ঠিক করে দিতে চাই ।
আর যে সবুজ চুড়িগুলো গত বছর কিনেছিলে,
সেগুলোও হাতে করে নিয়ে এসো আমি নিজ হাতে পরাবো,
শুধু কাজল মেখো না চোখে, বিশ্বাস করো,
চোখ সরাতে না পারলে নির্লজ্জ গালি দিবে, সেটা মানবো না।
(Visited 36 times, 1 visits today)
