I Knew of a Woman

I knew of a woman, she would stand in endless rain relishing in a forgotten need for umbrellas Nose turned to sea smelling salt breeze cutting right across city smog   The sunshine in her hello streaked radiant in rooms and hearts Whorls of paint on her ankle She stepped colorfully across grey asphalts leaving …

নেমে এসো মৃত শহরে পাজরে

তোমার শরীরের কথা পড়তে পারিনি বলে- এক মৃত্যু গান কণ্ঠে তুলে, আমি হেঁটে গেছি, হেঁটে গেছি কীর্তনখোলায়! বুকে নিয়ে শীতের সকাল, ঝরা পাতায় বুনেছি ঘুম। আসছে ফাল্গুন, জ্বলবে আগুন বিপ্লবী মশালে! কৃষাণী প্রেয়সী আমার, মাটির পিদিমে সেঁকে চোখ, তাকিয়ে আছে পথে, শহর ফিরবে বাড়ি! গাড়িতে বোঝাই কুকুরের লাশ! দু’পায়ের হিংস্র নেকড়ে খুবলে খাচ্ছে, বোনের উর্বর …

আমি কাশ্মীর দেখেছিলাম

সবুজ হলুদ বাদামি রঙের চিনার, নাতিদূরে জল আবহে চার চিনার পুরো আঙ্গিনা জুড়ে তোমার- একান্ত তোমার ছড়াছড়ি-মায়াবি এ বিস্তার চোখে লেগে আছে সব, সেই নিঃশব্দ কোলাহলহীন ঝরা পাতার প্রাঙ্গণ , নির্নিমেষ দৃষ্টি- বুকে আজও গেঁথে আছে মৃদু মৃদু মায়া- তারি লাগি; আকাশে গুচ্ছ গুচ্ছ সাদা মেঘের ভেলা; নরম-কোমল ছন্দে নেচে নেচে যায় বেলা।   ডাল …

Crush

All these — crafted indirections to you lead me to unnumbered trains and in its lawless tunes I find you; I find you – On the oldest graves, where wild flowers limitlessly bloom They protest seasons, the moon and the imperious books All these — crafted indirections to you Under the sturdy trees that let …

শ্মশান

আজো নিভৃতে হৃদয় ভাঙার পরিসংখ্যান নদী ভাঙনে বিলীন ঘরের সংখ্যা ছাড়ায়। পত্রিকার শিরোনামে পরিবার ভাঙনের সংখ্যা আর বদন বইতে রঙ উপচে পরে সম্পর্ক উদযাপনে। বাস্তব আর স্বপ্নের সীমানায় আমরা ইট গাথি অনেক চেনা মুখ ও মুখোশের স্মৃতি পুড়িয়ে কথার সুতায় তবু তাঁত বুনি কোন খেয়ালে এত শব্দ, গন্ধ, ছবি, গতি, এত নতুন প্রতিকৃতি দেহ মন …

শান্তি নয় যুদ্ধ

১। মৃত্যুর পরে আবার না হয় জিজ্ঞাসাবাদ করো! মুখে শ্লোগান, বুকে মুক্তির গান মিছিল করে মৃৎদেহ! বলে ওঠে যা কিছু চিরসত্য! মাথা নয় নত, মাথা নয় নত! ২। অবৈধ বিপ্লব ও মুক্তির মাদকতা রাখার দায়ে দ্রুত বিচার আইনে সাজাপ্রাপ্ত ভয়ংকর আসামীর কাছ থেকে দ্রোহ ও প্রেমের অসংখ্য গাছ উদ্ধার করা হয়েছে! সবার চোখকে ফাঁকি দিয়ে …

শেষের সহন

একদিঘী জল যেমন করে পলকে ছুঁয়ে ফেলে দহনক্লান্ত ডাহুকির ডানা- তেমনই ছুঁয়ে থাকে ডাহুকি আমাকে। একটা নাম দেবো ভেবে সমস্ত আয়োজনে দাসী করে রাখি বৃদ্ধ বিকেল; চোখদুটো বেঁধে রাখি হাছিনের ঘুড়িতে, দেখি যদি সেই মেঘমুখ, দুচোখে যার হিজলের বন, ব্যথায় বিলিন তার শব, যেন জলভাসা তাচ্ছিল্যের ফুল। ভাড়া করে আনি শ্মশানের আগুন, দুহাতে তা বিছিয়ে …

আরাধ্য মাংস ও রঙের ভেতর

হেঁটেছি মানুষের পথ ধরে, এই চিরকান্তিময় মাংশের পাশেপাশেই খুঁজেছি আশ্রয় বহু বহুবার। মানুষের ভেতরে সেঁধিয়ে নিহত হয়েছি, আরও জন্মেছি এই তীব্র রহস্যের জলাধারে। মৃত্যুকে দেখেছি জীবনের দিকে নুয়ে পড়তে, যেন লুকোনো স্তনের ভার নিয়ে – কাঁটার মত চোখ হয়ে যেন বিঁধে বিঁধে থাকে। শেষবেলার ফুরিয়ে আসা রঙের ওপারে দিনআনা মজুরির হাতের দিকে- বসে থেকে থেকে …

লাশ

দ্রুতগামী কোন এক ট্রেনের নীচে- শুয়ে পড়ি আজ মাঝরাতে; সমস্ত জীবনের কোলাহল ভুলে, অনিচ্ছায় গড়া জীবন ছেড়ে, পিছুটান আর জোড়াতালি দেয়া ভালোবাসা ভুলে- হয়ে যাই ছিন্নভিন্ন এক বেহায়া লাশ। সকাল সকাল জীবিকার তাগিদে বের হওয়া কিছু কুকুরের চোখে পড়ে থাকা আমায় দেখে লাগুক না হয় লোভ। খেয়ে পড়ে লাশ, যতটুকু থাক রেখে দিও অবেলায়, হবে …